President
Sramik.org–এর প্রেসিডেন্ট জাতীয় পর্যায়ে শ্রমিকদের প্রধান প্রতিনিধি ও নৈতিক কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সংবিধানভিত্তিক অধিকার রক্ষা, শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং প্ল্যাটফর্মের অরাজনৈতিক ও নাগরিক লক্ষ্য বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। প্রেসিডেন্ট সরাসরি সদস্যদের কাছে জবাবদিহি করবেন।
গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা
আগামী এক বছরের মধ্যে, Sramik.org–এর সকল নিবন্ধিত সদস্য ডিজিটাল ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন। এই নির্বাচন পরিচালিত হবে BallotPaper.org–এর নিরাপদ ডিজিটাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে। প্রতিটি নিবন্ধিত সদস্যের থাকবে সমান ভোটাধিকার। ভোট হবে ডিজিটাল ব্যালট পেপার ব্যবস্থায়।প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি—এই তিনটি পদে সরাসরি সদস্যদের ভোটে নির্বাচন হবে
জেলা ভিত্তিক বার্ষিক নেতৃত্ব নবায়ন
এই নির্বাচন ব্যবস্থা বাস্তবায়িত হবে— বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতি বছর, যাতে নেতৃত্ব নিয়মিত নবায়ন হয়। এক বছরের মেয়াদে, ক্ষমতার কেন্দ্রীকরণ রোধে একই স্বচ্ছ ও সদস্যনির্ভর ডিজিটাল ভোটিং পদ্ধতি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।Sramik.org–এর নেতৃত্ব শ্রমিকদের দ্বারা নির্বাচিত, শ্রমিকদের কাছে জবাবদিহিমূলক এবং শ্রমিকদের ভোটে নবায়িত—এটাই সংবিধানের সেই মূল নীতির প্রতিফলন, যেখানে বলা হয়েছে সার্বভৌমত্ব জনগণের। একজন শ্রমিক। একটি ভোট, এক বছর, নবায়িত নেতৃত্ব।
Secretary General
জেনারেল সেক্রেটারি Sramik.org–এর দৈনন্দিন প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। সদস্য সমন্বয়, নথিপত্র, যোগাযোগ, সিদ্ধান্ত বাস্তবায়ন এবং নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনা তাঁর মূল দায়িত্ব।
Vice President
ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে নীতিনির্ধারণ, সমন্বয় ও সাংগঠনিক কাজে সহায়তা করবেন। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে তিনি দায়িত্ব পালন করবেন এবং নেতৃত্বের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করবেন।